ছবি: সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিয়েছেন তার তিন ছেলে মোস্তফা হোসেইনি খামেনি, মাসউদ হোসেইনি খামেনি এবং মেইসাম হোসেইনি খামেনি। রোববার তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লা কমপ্লেক্সে তারা বাবার কফিনের পাশে দাঁড়িয়ে জানাজার নামাজে অংশ নেন এবং শেষ শ্রদ্ধা জানান।
গত ফেব্রুয়ারির শেষ দিকে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এই প্রথমবারের মতো তার তিন ছেলেকে জনসমক্ষে দেখা গেল। তবে খামেনির মৃত্যুর পর ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণকারী মোজতবা খামেনি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
নতুন সর্বোচ্চ নেতার অনুপস্থিতি দেশি-বিদেশি গণমাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে তিনি কেন অনুষ্ঠানে অংশ নেননি, সে বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।




