Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৪ ১৪৩৩, শুক্রবার ১৯ জুন ২০২৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সতর্ক পুলিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ১৯ জুন ২০২৬

প্রিন্ট:

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সতর্ক পুলিশ

ছবি: সংগৃহীত

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. এস এন নজরুল ইসলাম এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারা বছরই বিভিন্ন কর্মসূচি থাকে। আমাদের সামনে বড় কর্মসূচি হচ্ছে ১০ মহররম বা আশুরা। পাশাপাশি ২৩ জুন (আওয়ামী লীগ) একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট, টহল, বিশেষ অভিযানসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।’ 

Walton
Walton