Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩, শুক্রবার ০৫ জুন ২০২৬

একটা শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না : ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৪, ৫ জুন ২০২৬

প্রিন্ট:

একটা শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না : ফখরুল

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা জানিয়ে বলেছেন, একটা শক্তির উত্থান হচ্ছে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এ শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকল গণতান্ত্রিক শক্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল অভিযোগ করেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন চেয়েছিলো দেশবাসী, অত্যন্ত পরিকল্পিতভাবে চেষ্টা চলছে সে সুযোগটাকে নষ্ট করে দেয়ার।

সাংবাদিক ও প্রখ্যাত শ্রমিক নেতা মাহবুবুল হক এবং রাজনীতিবিদ মাহাবুবুল আলম তারা স্মরণে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা দুইজন এমন সময় রাজনীতি করেছেন যখন রাজনীতিতে নৈতিকতা, মুল্যবোধ এসব ছিলো। তিনি আক্ষেপ করে বলেন, এখন সব শেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হয় সবসময়। Politics


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি কোন বিপ্লবী দল নয়। কেউ যদি মনে করে বিএনপি বিপ্লব করে সবকিছু করবে তারা ভুল করছেন। বাংলা একাডেমীর মাধ্যমে দেশবরেন্য রাজনীতিবিদদের জীবনী বের করা যায় কি না, সে চেষ্টা করবেন জানিয়ে মন্ত্রী বলেন, তাহলে পরবর্তী প্রজন্ম তাদের সম্পর্কে জানতে পারবে। 

Walton
Walton