Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬

এবার কোরবানি হয়েছে ৯৪ লাখ পশু: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮, ৪ জুন ২০২৬

প্রিন্ট:

এবার কোরবানি হয়েছে ৯৪ লাখ পশু: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

এ বছর পবিত্র ঈদুল আজহায় ৯৪ লাখ পশু কোরবানি হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুতিনি বলেন, ‘কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার ৮৪০টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু। ফলে ২৯ লাখ ৬৬ হাজার ৪২২টি পশু অবিক্রীত থেকেছে।’

বিচার কার্যে মামলার দীর্ঘসূত্রিতার অন্যতম কারণ সীমিত বাজেট: বিচারপতি শহীদুল ইসলাম

যে পরিমাণ পশু বিক্রি হয়নি, সেগুলোকে ‘উদ্বৃত্ত’ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। গত বছরের চেয়ে এ বছর দুই লাখের বেশি পশু কোরবানি হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গত বছর কোরবানি হয় ৯১ লাখ ৩৬ হাজার পশু। এবার কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু।’

Walton
Walton