Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬

১০ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতাভুক্ত দেশগুলোর মধ্যে রাখা হয়েছে বাংলাদেশকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০, ৪ জুন ২০২৬

আপডেট: ০৯:২০, ৪ জুন ২০২৬

প্রিন্ট:

১০ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতাভুক্ত দেশগুলোর মধ্যে রাখা হয়েছে বাংলাদেশকে

ফাইল ছবি

জোরপূর্বক শ্রম (ফোর্সড লেবার) ব্যবহারের অভিযোগ এবং তা প্রতিরোধে বিভিন্ন দেশের পদক্ষেপের মূল্যায়নের ভিত্তিতে যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতাভুক্ত দেশগুলোর মধ্যে রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বলেছে, ১০ শতাংশ শুল্ক প্রস্তাবপ্রাপ্ত দেশগুলো জোরপূর্বক শ্রম প্রতিরোধে কিছু পদক্ষেপ নিয়েছে বা এ বিষয়ে বিভিন্ন উদ্যোগে অংশ নিয়েছে। বিপরীতে, ১২.৫ শতাংশ শুল্ক প্রস্তাবপ্রাপ্ত দেশগুলোকে এ ক্ষেত্রে তুলনামূলকভাবে কম অগ্রগতি অর্জনকারী হিসেবে বিবেচনা করা হয়েছে।

Walton
Walton