Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬

রামিসা হত্যা মামলার রায় রোববার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১২, ৪ জুন ২০২৬

প্রিন্ট:

রামিসা হত্যা মামলার রায় রোববার

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত। আগামী রোববার আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেছেন ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত।

বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত এ দিন ধার্য করেন। এদিন আসামিদের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাডভোকেট মুসা কালিমুল্যাহ

হত্যার ঘটনায় করা মামলায় যুক্তি উপস্থাপন শুনানির আগে অসুস্থ হয়ে পড়েন আসামি স্বপ্না আক্তার। পরে তাকে হাজতখানায় রেখে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়। পরবর্তীতে চিকিৎসক তার সুস্থতা নিশ্চিত করলে বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে হাজির করলে যুক্তিতর্ক শুরু হয়।

সকালে আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকার মহানগর হাজতখানায় রাখা হয়। সকাল ১১টার দিকে তাদের আদালতে তোলা হয়

গতকাল মামলার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা নিজের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে তিনি নিজেকে নির্দোষ দাবি করে, ক্ষমা চান। অপর আসামি স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেন। এসময় সোহেল হত্যার সঙ্গে জড়িত ডলার নামের এক ব্যক্তির নাম উল্লেখ করেন এবং তাকে ধরতে অনুরোধ করেন।

এরআগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে অভিযোগপত্রটি উপস্থাপন করা হয়। আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে বিচারের জন্য ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেন।
একই দিন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন অভিযোগপত্র আমলে নিয়ে অভিযোগ গঠন শুনানির জন্য গত ১ জুন দিন ধার্য করেন।

Walton
Walton