Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৯ ১৪৩৩, বুধবার ২৪ জুন ২০২৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৮, ২৪ জুন ২০২৬

প্রিন্ট:

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

ফাইল ছবি

আদালত অবমাননার দায়ে রাতভর অভিযান শেষে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার নাভানা গ্রুপের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

এর আগে, শুভ্রকে গ্রেপ্তারে জন্য মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযানে যায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।প্রথমে ভবনের গেটে তালা এবং নিরাপত্তাকর্মীরা অসহযোগিতা করায় ভেতরে প্রবেশ করতে পারেনি পুলিশ। এ সময় আসামি শুভ্রর গাড়িচালক ও দেহরক্ষী পুলিশের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা যায়।

ওয়ারেন্ট তামিলে বাধা দেওয়ার মাধ্যমে আইন ভঙ্গ হলেও কোনো ধরনের বল প্রয়োগ করতে দেখা যায়নি পুলিশ সদস্যদের। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও রাজি হননি কেউ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, একটি মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়। তবে পরোয়ানায় অভিযোগ সম্পর্কে কিছু লেখা থাকে না।

তিনি বলেন, গ্রেপ্তারের পর আজ সকালে সাজেদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

Walton
Walton