Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১ ১৪৩৩, মঙ্গলবার ১৬ জুন ২০২৬

উন্মুক্ত হরমুজ : শুরু হলো জাহাজ পারাপার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৫, ১৬ জুন ২০২৬

প্রিন্ট:

উন্মুক্ত হরমুজ : শুরু হলো জাহাজ পারাপার

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হওয়ার পর প্রথমবারের মতো একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। খবর শাফাক নিউজের।

সোমবার জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণকারী সংস্থার তথ্যের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে। ভারতের প্রতিষ্ঠান পেট্রোনেট পরিচালিত জাহাজটি হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগর ও আরব সাগরের দিকে যাত্রা করে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবার জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও তুলে নেওয়া হয়েছে।

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই প্রণালিটি পুনরায় চালু হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন বলেছেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চুক্তিটি দ্রুত ও পুরোপুরি বাস্তবায়ন করা। তিনি হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল ছাড়া অবাধ জাহাজ চলাচল নিশ্চিত করারও আহ্বান জানান।

Walton
Walton