Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২০ ১৪৩৩, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১২

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ৪ জুন ২০২৬

প্রিন্ট:

শ্রীলঙ্কার বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১২

ফাইল ছবি

শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দেশটির পুলিশ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি (অ্যাসোসিয়েটেড প্রেস)।

পুলিশের মুখপাত্র ফ্রেডরিক উটলার জানান, বুধবার গভীর রাতে আঙ্গুরুওয়াতোতা শহরের একটি বৃদ্ধাশ্রমে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর সেখান থেকে ৫১ জন বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদেরও রাখা হতো। ঘটনার পর অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে বৃদ্ধাশ্রমটির পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

এপির প্রকাশিত এক ভিডিও চিত্রে দেখা যায়, অগ্নিকাণ্ডে ভবনটির ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। ঘটনাস্থলের পাশে কয়েকটি মরদেহও পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় টেলিভিশন চ্যানেল হিরু টিভির প্রচারিত ফুটেজে দেখা গেছে, দমকলকর্মী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহায়তা করেন। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Walton
Walton