Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩৩, রোববার ০৫ জুলাই ২০২৬

সঠিকভাবে রোগ নির্ণয়ে বাংলাদেশ পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২৪, ৫ জুলাই ২০২৬

প্রিন্ট:

সঠিকভাবে রোগ নির্ণয়ে বাংলাদেশ পিছিয়ে আছে: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি

রোগীদের সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনো বাংলাদেশ পিছিয়ে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য সেবায় উচ্চপ্রযুক্তি শীর্ষক একটি সেমিনারে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের রোগীরা এখনো সঠিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না। এই পরিস্থিতির উন্নতি করতে চায় সরকার। এ জন্যই বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিগুণ বরাদ্দ দেয়া হয়েছে।ডেঙ্গু মোকাবিলায় সরকারের কার্যক্রম নিয়েও কথা বলেন সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, কিছু কিছু হাসপাতালে এমন অবস্থা এক রুমে ৩০ থেকে ৪০ জন ডেঙ্গু রোগীকে সেবা দিতে হচ্ছে।

ডেঙ্গু ও হাম মোকাবিলায় যেসব চিকিৎসক ও নার্স নিয়োজিত রয়েছেন, তাদেরকে আরও ধৈর্য নিয়ে কাজ করার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

Walton
Walton