Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ৮ ১৪৩৩, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

কৃত্তিম বুদ্ধিমত্তার উন্নয়ন বন্ধ করতে বার্নি স্যান্ডার্সের আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৪, ১০ আগস্ট ২০২৬

প্রিন্ট:

কৃত্তিম বুদ্ধিমত্তার উন্নয়ন বন্ধ করতে বার্নি স্যান্ডার্সের আহ্বান

ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত ও অনিয়ন্ত্রিত উন্নয়ন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। তিনি বিশ্বখ্যাত এআই প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের প্রযুক্তিটির উন্নয়ন সাময়িকভাবে স্থগিত রাখার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা নিজেরা পদক্ষেপ না নিলে মার্কিন সিনেট এতে বাধ্য হয়ে হস্তক্ষেপ করবে। এ খবর দিয়েছে অনলাইন এক্সিওস। স্যান্ডার্স ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান, অ্যানথ্রোপিকের দারিও আমোদেই এবং মেটার মার্ক জাকারবার্গকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি তাদের অতীত প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মানবজাতির স্বার্থে এবং বড় ধরনের বিপর্যয় এড়াতে এখনই এআই উন্নয়ন থামানো উচিত।

মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না এমন যন্ত্র তৈরি বন্ধ করার জোর দাবি জানান তিনি।সাম্প্রতিক সময়ে এআই গবেষকদের মাধ্যমে নতুন ভাইরাস তৈরি এবং মেটা, ওপেনএআই ও অ্যানথ্রোপিকের মতো প্রতিষ্ঠানগুলোর এআই মডেল অনিয়ন্ত্রিত আচরণের ঘটনা তুলে ধরে স্যান্ডার্স এই আশঙ্কা প্রকাশ করেন। যে প্রযুক্তি পুরোপুরি বোঝা বা পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, তাতে বিলিয়ন ডলার বিনিয়োগের তীব্র সমালোচনা করেন তিনি। এছাড়া প্রধান প্রধান এআই প্রতিষ্ঠানের ১২ শতাধিক কর্মী আন্তর্জাতিকভাবে এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

Walton
Walton