Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২ ১৪৩৩, বুধবার ১৯ আগস্ট ২০২৬

ঢাকায় তরুণ উদ্ভাবকদের একত্রিত করল I4N × Innoventure Competition

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ১৮ আগস্ট ২০২৬

প্রিন্ট:

ঢাকায় তরুণ উদ্ভাবকদের একত্রিত করল I4N × Innoventure Competition

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেস (BYNC)-এর অংশ হিসেবে আয়োজিত I4N × Innoventure Competition গত ৮ আগস্ট ২০২৬ ঢাকার American International University-Bangladesh (AIUB)-এ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় পারমাণবিক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি আগ্রহী তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকেরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী পর্ব, “Beyond Borders” শীর্ষক সেশন, প্রযুক্তিগত ও প্রকল্প উপস্থাপনা, পোস্টার উপস্থাপনা এবং সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এবং ইনোভেশন অফিসার ড. সৈয়দ মোহাম্মদ হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আলী জুলকারনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই।

অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের অংশগ্রহণ তরুণদের উন্নয়ন, বৈজ্ঞানিক শিক্ষা ও উদ্ভাবনে এর অব্যাহত সমর্থনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারে এর ভূমিকার প্রতিফলন ঘটায়।

প্রতিযোগিতাটি তরুণ অংশগ্রহণকারীদের তাদের উদ্ভাবনী ধারণা, প্রকল্প ও গবেষণা উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করে। একই সঙ্গে এটি সৃজনশীলতা, জ্ঞান বিনিময় এবং পারমাণবিক বিজ্ঞান ও উদীয়মান প্রযুক্তির প্রতি তরুণদের আরও বেশি সম্পৃক্ততাকে উৎসাহিত করে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারী তরুণ উদ্ভাবকদের সাফল্যের স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়।

Walton
Walton