ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছেন ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, বিক্ষুব্ধ নেতাকর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া থানায়ও আগুন দেয়। এর আগে দিনভর দফায় দফায় বিক্ষোভ মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।




