Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২ ১৪৩৩, বুধবার ১৮ নভেম্বর ২০২৬

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৬, ১৭ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন

ছবি: সংগৃহীত

‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের গাজীপুর জেলা সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর শহরের একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার শহরের জোর পুকুরপাড় সংলগ্ন দক্ষিণ ছায়াবীথির এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের পুরাতন টিনশেড বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল। রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। 

Walton
Walton