Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৯ ১৪৩২, শনিবার ১৪ মার্চ ২০২৬

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত: ০৭:৪১, ১১ নভেম্বর ২০২৫

প্রিন্ট:

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

ফাইল ছবি

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।  মঙ্গলবার  দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়।সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দেশে বিরাজমান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে স্থায়ী কমিটির সভা শুরু হয়। রাত সোয়া ১১টায় শেষ হয় এ সভা।

Walton
Walton