Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১৪ ১৪৩৩, রোববার ২৯ নভেম্বর ২০২৬

সহিংসতার পরিকল্পনার অভিযোগে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৭, ২৯ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সহিংসতার পরিকল্পনার অভিযোগে মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

ছবি: সংগৃহীত

রাজধানীতে নাশকতা ও সহিংসতা চালানোর পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তার দুই শ্যালককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক হওয়া অন্য দুজন সায়লা ফারজানার দুই শ্যালক হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। ঠিক কোন স্থান থেকে এবং দিনের কোন সময়ে এই আটকের ঘটনা ঘটেছে, সে বিষয়েও বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) এবং পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে পরিচালিত ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত। ওই সব হিসাবে প্রায় ১৯ কোটি ৪৭ লাখ টাকা জমা থাকার তথ্য সামনে এসেছিল।

Walton
Walton