Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬

সংবিধান দিবসে প্রস্তাবনা পাঠ করলেন ভারতের হাইকমিশনার 

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ২৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

সংবিধান দিবসে প্রস্তাবনা পাঠ করলেন ভারতের হাইকমিশনার 

ছবি: সংগৃহীত

ভারতের সংবিধান দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে সংবিধানের প্রস্তাবনা পাঠ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভারতীয় হাইকমিশনের প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।  এ আয়োজনের মধ্য দিয়ে ভারতের সংবিধানে নিহিত মূল্যবোধের প্রতি অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

বার্তায় বলা হয়, সংবিধান দিবস উপলক্ষে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে ভারতের সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। এ সময় সংবিধানে অন্তর্ভুক্ত মূল্যবোধের প্রতি তাঁদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক যোগাযোগমাধ্যম ‘ইন্ডিয়ান ডিপ্লোম্যাসি’ থেকেও এ আয়োজনের তথ্য প্রকাশ করা হয়েছে।

Walton
Walton