Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ১১ ১৪৩৩, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ২৬ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

আজও ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বায়ুদূষণের ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে রাজধানী ঢাকা। আজ বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মেগাসিটি ঢাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ২৩৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার।

আইকিউএয়ারের তথ্যানুযায়ী, একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ৩৬২। ২২৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। এ ছাড়া ২২৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

অন্যদিকে, ২১৬ ও ১৮১ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল ও পাকিস্তানের করাচি। এসব শহরের বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষ দশে থাকা অন্য শহরগুলোর বায়ুমান সূচক স্কোর ৯৯ থেকে ১৭০-এর মধ্যে।

বায়ুমানের আন্তর্জাতিক সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে তা সাধারণভাবে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছালে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
 

Walton
Walton