Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১১ ১৪৩৩, শুক্রবার ২৬ জুন ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ২৯ মার্চ ২০২৬

প্রিন্ট:

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম আটক

ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিমকে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে মিরপুর শাহ আলী থানায় নেয়া হয়েছে।রোববার বিকেলে জাতীয় চিড়িয়াখানার সামনে ফাহিমকে আটক করে শিক্ষার্থীরা। এরপরই তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে শাহ আলী থানায় নিয়ে যায়

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ঘিরে রাখে। খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরএস ফাহিমের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামে, বেড়ে উঠেছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্টান্ট ভিডিও দিয়ে যাত্রা শুরু করলেও, ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খোলার পর ধীরে ধীরে হয়ে ওঠেন আলোচিত বাইকার ও কনটেন্ট ক্রিয়েটরদের একজন।

Walton
Walton