ফাইল ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা প্রক্রিয়া চলছে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে যে দাবি করেছেন, তা আমরা সম্পূর্ণভাবে অস্বীকার করছি।’
বিবিসির মার্কিন সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজ ইরানের এই বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়, ইরান তার পূর্বের অবস্থানে অনড় রয়েছে এবং চলমান যুদ্ধে লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, গত দুইদিনে ইরানের সঙ্গে অত্যন্ত ‘ফলপ্রসূ ও গঠনমূলক’ আলোচনা হয়েছে এবং সে কারণেই তিনি পাঁচদিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্রে সামরিক হামলা স্থগিত করেছেন।কিন্তু ইরানের সর্বশেষ বিবৃতি ট্রাম্পের এই দাবিকে বড় ধরনের প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।




