Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৭ ১৪৩২, রোববার ২২ মার্চ ২০২৬

পিকআপ ভ্যান খাদে : মা-ছেলেসহ নিহত ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ২২ মার্চ ২০২৬

প্রিন্ট:

পিকআপ ভ্যান খাদে : মা-ছেলেসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।রোববার সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: কিশোরগঞ্জ জেলা সদরের কাঠালিয়া গ্রামের আছমা আক্তার (৪০) ও তার ছেলে সজিব (১২) সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রমিক ইব্রাহীম (৩৫)। এছাড়া একজন পুরুষের পরিচয় মেলেনি।

পুলিশ জানায়, ঢাকাগামী পরিবারের আসবাবপত্রবোঝাই দ্রুতগতির একটি পিকআপ ভ্যান অন্য একটি যানবাহনের সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী, একটি শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। তারা সবাই পিকআপের যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় পিকআপটিকে উদ্ধার করলে ভিতরে নারী ও শিশুসহ ৪টি মরদেহ পাওয়া যায়।

আরও পড়ুন: কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, ২ যুবক নিহত

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত হয়েছে। অন্য একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Walton
Walton