Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৫ ১৪৩২, শুক্রবার ২০ মার্চ ২০২৬

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৭

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৮, ২০ মার্চ ২০২৬

প্রিন্ট:

ময়মনসিংহে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৭

ফাইল ছবি

ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস, অটোরিকশা ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে অজ্ঞাত এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।শুক্রবার দুপুরে উপজেলার ক্লাবের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-এর তাফরিদ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই লেনে থাকা একটি অটোরিকশা ও ইজিবাইকের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজন পুরুষের মৃত্যু হয়।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান জানান, ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।

Walton
Walton