Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩২, বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬

ঈদের দিন হতে পারে ঝড়-বৃষ্টি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৪, ১৯ মার্চ ২০২৬

প্রিন্ট:

ঈদের দিন হতে পারে ঝড়-বৃষ্টি

ফাইল ছবি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিনসহ আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝড়ো বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ধীরে ধীরে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার ঈদের দিন দেশের অনেক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। এর পরদিন থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে তাপমাত্রা বাড়তে থাকবে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক স্থানে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শুক্রবার ও শনিবারও দেশের প্রায় সব বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। তবে রোববার থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে গিয়ে দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে এবং বর্ধিত পাঁচ দিনে গরম আরও বাড়তে পারে।

Walton
Walton