Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৩ ১৪৩২, বুধবার ১৮ মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১৮ মার্চ ২০২৬

প্রিন্ট:

যুদ্ধ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান মোজতবা খামেনির

ছবি: সংগৃহীত

ইরানের সর্বেোচ্চ নেত আয়াতুল্লাহ মোজতবা খামেনির কাছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা প্রশমনের প্রস্তাব তেহরান প্রত্যাখ্যান করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের ।

ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে,একটি নিরপেক্ষ দেশ মোজতবা খামেনির কাছে যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে গিয়েছিল। তবে কোন দেশ মধ্যস্থতাকারী হিসেবে প্রস্তাব পাঠিয়েছিল তা উল্লেখ করা হয়নি।

এই প্রস্তাব পর্যলোচনায় মোজতবা খামেনি পররাষ্ট্রনীতি বিষয়ক সভা আহ্বান করেছিলেন। সেই প্রস্তাব সর্বসম্মতিতে নাকচ করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে তার কঠোর অবস্থান বজায় রাখতে চান বলে জানান। ইরানি কর্মকর্তারা এ বিষয়ে নিজেদের সম্মতির কথা জানান।

পরে প্রস্তাবের জবাবে প্রস্তাবের জবাবে সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতজানু না হওয়া, পরাজয় স্বীকার না করা এবং ক্ষতিপূরণ না দিলে আলোচনার জন্য এখনও উপযুক্ত সময় আসেনি।

Walton
Walton