Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ২ ১৪৩২, মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬

ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৭, ১৭ মার্চ ২০২৬

প্রিন্ট:

ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ ছুটি চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত। সোমবার ছিলো সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস। ফলে আজ থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ছুটিতে যাচ্ছেন।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, মঙ্গলবার পবিত্র শবেকদর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে।

এর মধ্যে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা ছিল। তবে পরে মন্ত্রিসভা বৈঠকে ওই দিনও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে।

সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন। ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা এবং সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে আবারও নিয়মিত কার্যক্রম শুরু হবে।

Walton
Walton