Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৮ ১৪৩২, শুক্রবার ১৩ মার্চ ২০২৬

ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২৮, ১৩ মার্চ ২০২৬

প্রিন্ট:

ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে ‘ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ এসি মেরামতের সময় শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার ভোরে ঘটা এই দুর্ঘটনায় হোটেলের ৪ কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন: মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) ও আব্দুল জলিল (৬৭)। তারা সবাই হোটেলের কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

আহত ব্যক্তিরা জানান, আজ ভোরে হোটেলের এসি মেরামতের কাজ চলছিল। কাজ চলাকালীন হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই সেখানে উপস্থিত ৪ কর্মচারী দগ্ধ হন। সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনিচ্ছা প্রকাশ করা হয়েছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান গণমাধ্যমকে জানান, মনসুরের শরীরের ২১ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা কিছুটা আশঙ্কাজনক এবং তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনের মধ্যে আব্দুল মতিনের ৫ শতাংশ, মাহিনের ৫ শতাংশ এবং আব্দুল জলিলের ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
 

Walton
Walton