Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৭ ১৪৩২, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণ : বিরোধী দলের ওয়াকআউট

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ১২ মার্চ ২০২৬

প্রিন্ট:

সংসদে রাষ্ট্রপতির ভাষণ : বিরোধী দলের ওয়াকআউট

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা (এমপি)।বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতি ভাষণ দেয়া শুরু করলে তারা প্ল্যাকার্ড দেখিয়ে বের হয়ে যান।

ওয়াকআউটের পর জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলবো না। বুক ভরা আশা নিয়ে সংসদে এসেছিলাম। যারা খুনের সহযোগী ছিলেন তার ভাষণ শুনতে চাই না।
 
রাষ্ট্রপতি সকল খুনির সহযোগী ছিলেন, একটি খুনের ব্যাপারেও তিনি ব্যবস্থা নেননি। অভিভাবক হিসেবে তিনি কোনো ব্যবস্থা নেননি। সংসদে তার ভাষণ দেয়ার কোনো নৈতিক অধিকার নেই বলেও জানান তিনি।
 
আমরা দুটি শপথ নিলেও সরকারি দল নেয়নি। রাষ্ট্রপতি সংস্কার পরিষদের সভা ডাকেননি। ৭০ ভাগ জনগণকে অপমান করেছে। রাষ্ট্রপতি ৩ অপরাধ করেছেন বলেও জানান তিনি। 

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের  শুরুতে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেয়া হয়। এদিন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে (বীর বিক্রম)  ও ডেপুটি স্পিকারকে কায়সার কামালকে আজ মনোনয়ন দেয়া হয়।
 
সভাপতিমণ্ডলীর সদস্যরা হচ্ছেন-মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (ঢাকা-৮), গয়েশ্বর চন্দ্র রায় (ঢাকা-৩), ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২), মো. মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) এবং এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২)। তারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।
 
 
 
দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিতা বজায় রাখতে সংসদ সদস্যদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
 
তিনি আজ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদে সভাপতি হিসেবে স্পিকারের চেয়ারে আসন গ্রহণ করে তিনি সংসদ সদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এই আহ্বান জানান।  
 
উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের স্বাগত ও অভিনন্দন জানান।
 

Walton
Walton