Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৭ ১৪৩২, বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১২, ১২ মার্চ ২০২৬

প্রিন্ট:

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে কায়সার কামালের নাম প্রস্তাব করেন নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এই প্রস্তাব সমর্থন করেন আরেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজাম।

সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন সংসদের সামনে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি পেশ করেন। পরে এটি সর্বসম্মতিক্রমে পাস হয়।এর আগে সংসদের স্পিকার নির্বাচিত হন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

Walton
Walton