Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ফাল্গুন ২৮ ১৪৩২, শুক্রবার ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ১৩ মার্চ ২০২৬

প্রিন্ট:

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার বিকেলে তার মস্তিষ্কে এ অস্ত্রোপচার হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী বিকেল ৪টার কিছু সময় আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

 তিনি এর আগে জানিয়েছিলেন, মির্জা আব্বাসের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকেরা। 

এর আগে আজ জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

গত বুধবার ইফতারির সময়ে অসুস্থ হয়ে জ্ঞান হারালে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় মির্জা আব্বাসকে।

Walton
Walton