Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩ ১৪৩৩, সোমবার ২০ জুলাই ২০২৬

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা : ফ্লাইট সাময়িক স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৩, ১৬ মার্চ ২০২৬

প্রিন্ট:

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা : ফ্লাইট সাময়িক স্থগিত

ছবি: সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এতে সেখানে আগুন ধরে যায়। বহু দূর থেকে সেই আগুনের শিখা দেখা গেছে আকাশে। সিভিল ডিফেন্স দল আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ খবর দিয়ে অনলাইন আল জাজিরা বলছে, যাচাই করা ফুটেজে দেখা গেছে আগুন আগে বিমানবন্দরের স্থাপনায় লাগে। পরে তা ছড়িয়ে পড়ে।

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, সিভিল ডিফেন্স দল ‘শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে একটি জ্বালানি ট্যাঙ্কে আঘাতের কারণে সৃষ্ট আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, দুবাই সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে সমস্ত যাত্রী এবং কর্মীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

Walton
Walton