Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৭ ১৪৩৩, সোমবার ২২ জুন ২০২৬

জনপ্রিয় অভিনেতা শামস সুমনের অকাল প্রয়াণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৮, ১৭ মার্চ ২০২৬

প্রিন্ট:

জনপ্রিয় অভিনেতা শামস সুমনের অকাল প্রয়াণ

জনপ্রিয় অভিনেতা শামস সুমন। ছবি: সংগৃহীত

চলে গেলেন টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শামস সুমন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরেই লিভার সমস্যায় ভুগতে থাকা সুমন মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৬১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সবশেষ তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের পরিচালক ছিলেন। বুধবার সকাল ১০ টায় চ্যানেল আই প্রাঙ্গণে সুমনের জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

২০০৮ সালে 'স্বপ্নপূরণ' চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শামস সুমন।

Walton
Walton