Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৫ ১৪৩৩, বুধবার ২২ জুলাই ২০২৬

চেন্নাইয়ে চিকিৎসাধীন কারিনা কায়সার মারা গেছেন

ডেস্ক রিপোর্ট, বহুমাত্রিক.কম

প্রকাশিত: ০২:০৮, ১৬ মে ২০২৬

প্রিন্ট:

চেন্নাইয়ে চিকিৎসাধীন কারিনা কায়সার মারা গেছেন

কারিনা কায়সার মারা গেছেন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভারতের চেন্নাইয়ে আজ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারিনার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কায়সার হামিদ বলেন, ‘ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ওকে আর বাঁচানো গেল না।’

লিভার জটিলতা নিয়ে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় কারিনাকে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তাঁর ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তাঁর লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

 

 

Walton
Walton