Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩৩, বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬

বিষাক্ত মাকড়সার কামড়ে শয্যাশায়ী অভিনেতা রাজেশ শর্মা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ৯ জুলাই ২০২৬

প্রিন্ট:

বিষাক্ত মাকড়সার কামড়ে শয্যাশায়ী অভিনেতা রাজেশ শর্মা

ফাইল ছবি

বিষাক্ত মাকড়সার কামড়ে অসুস্থ ভারতীয় জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, বিপদ কাটেনি। অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা হওয়ার কথা রয়েছে। এর বেশি কিছু বলতে চাননি হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় সকাল-বিকেল হাসপাতালে যাচ্ছেন। তাদেরই ‘চোর’ ছবিতে কাজ করেছেন রাজেশ। সেই সূত্রে তাদের পারিবারিক ঘনিষ্ঠতাও বেড়েছে। সুদীপা বলেন, “ভেবেছিলাম বিপদ কেটেছে। কিন্তু এখন কথা বলে বুঝলাম, এখনও বিপদ কাটেনি। সুগার খুবই ওঠানামা করছে। অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। বিকেলে বেশ কিছু রিপোর্ট আসার কথা। দেখা যাক কী হয়।”

সুদীপা আরও জানিয়েছেন, রাজেশ হায়দরাবাদে দক্ষিণী অভিনেতা প্রভাসের সঙ্গে একটি ছবির শুটিং করছিলেন। ‘রামোজি ফিল্ম সিটি’র ভিতরে একটি জঙ্গলে শুটিং চলছিল। যে দিন এই ঘটনা ঘটেছে, সে দিন সেটে প্রভাস ছিলেন না। শটের ফাঁকে টেকনিশিয়ানেরা গিয়েছিলেন জঙ্গলের মধ্যেই একটি জায়গায় চা খেতে। সেখানেই সকলের সঙ্গে চা খেতে যান রাজেশ।

ওই এলাকায় বিষাক্ত পোকামাকড় থাকার সম্ভাবনা আছে বলে অভিনেতাকে সতর্ক করেছিলেন সকলে। কিন্তু রাজেশ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বলে খবর। সেখানেই চা খেতে গিয়ে ঘটেছে বিপদ। জঙ্গলের মধ্যে বিষাক্ত কোনও মাকড়সা কামড়ে দেয় তাকে। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে তার শরীরে। জ্বর এখনও আসছে-যাচ্ছে বলে খবর। \

অভিনেতা ডায়াবেটিস রোগী। তাই পরিবারও দুশ্চিন্তায়। তার বোন থাকেন অন্য শহরে। বয়স্ক মা-ও ছেলেকে দেখতে হাসপাতালে আছেন বলে জানা গিয়েছে।

Walton
Walton