Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৭ ১৪৩৩, সোমবার ২২ জুন ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন: ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৭, ২২ জুন ২০২৬

প্রিন্ট:

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন: ট্রাম্প

ফাইল ছবি

যুক্তরাজ্যে তীব্র রাজনৈতিক চাপের মুখে থাকা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ জুন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ওই দাবি করেছেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‌‌কিয়ার স্টারমার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে মারাত্মকভাবে ব্যর্থ হয়েছেন—অভিবাসন এবং জ্বালানি (উত্তর সাগরের তেল উন্মুক্তকরণ!)। আমি তার মঙ্গল কামনা করি।রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহ্যাম ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর রবিবার স্টারমার তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবছেন বলে খবর প্রকাশের পর ট্রাম্প ওই মন্তব্য করলেন। বার্নহ্যামের জয় ক্ষমতাসীন লেবার পার্টির আরও অনেক মন্ত্রী ও এমপিদের মধ্য থেকে স্টারমারের বিদায়ের দাবিকে জোরালো করে তুলেছে।

Walton
Walton