Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৭ ১৪৩২, রোববার ২২ মার্চ ২০২৬

ওসমান হাদি হত্যা: অভিযুক্ত ফয়সাল ও আলমগীর কলকাতার আদালতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ২২ মার্চ ২০২৬

প্রিন্ট:

ওসমান হাদি হত্যা: অভিযুক্ত ফয়সাল ও আলমগীর কলকাতার আদালতে

ছবি: সংগৃহীত

১৪ দিনের রিমান্ড শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে রোববার কলকাতার বিধাননগর আদালতে তোলা হয়েছে।এর আগে পুলিশ রিমান্ড শেষ হওয়ার পর শারীরিক পরীক্ষার জন্য প্রথমে তাদের বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত ৮ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। পরে স্থানীয় আদালত তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায়।

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন তিনি।

পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে।

পরে ১৫ ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল ওসমান হাদিকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি।

Walton
Walton