Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৭ ১৪৩২, রোববার ২২ মার্চ ২০২৬

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ : দুই গেটম্যান বরখাস্ত, ৩টি তদন্ত কমিটি গঠন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ২২ মার্চ ২০২৬

আপডেট: ১০:৪৫, ২২ মার্চ ২০২৬

প্রিন্ট:

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ : দুই গেটম্যান বরখাস্ত, ৩টি তদন্ত কমিটি গঠন

ছবি: সংগৃহীত

কুমিল্লার রেল ক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বে থাকা দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে দু’টি ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের (চট্টগ্রাম) বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঞা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে উঠে পড়া এক বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ১২ জনের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুই শিশু রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। মামুন স্পেশাল পরিবহনের বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষীপুরের দিকে যাচ্ছিল।

Walton
Walton