Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১২ ১৪৩৩, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ২৮ আগস্ট ২০২৬

প্রিন্ট:

সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ফাইল ছবি

দেশের চার বিভাগে অধিকাংশ জায়গায় এবং বাকি চার বিভাগে কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

শুক্রবার আবহাওয়া অফিসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এদিকে, তাপমাত্রা সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Walton
Walton