Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ২৫ ১৪৩৩, মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৯, ১০ নভেম্বর ২০২৬

প্রিন্ট:

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৭৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নভেম্বরে প্রথম ৯ দিনে মারা গেছে ৫২ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৯৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৫৬৫ জন। এছাড়া চট্টগ্রামে ২০৬ জন, খুলনায় ২২০  জন, বরিশালে ২১১ জন, রাজশাহীতে ২২৯ জন, ময়মনসিংহে ৭৩ জন, রংপুরে ৭১ জন এবং সিলেট বিভাগে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।
 

Walton
Walton