ছবি: সংগৃহীত
মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাতে বনগ্রাম সারাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনার মাধপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাবনায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। তবে অ্যাম্বুলেন্সে আরও একটি মরদেহ ছিল। মরদেহটি অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে বাড়ি নেয়া হচ্ছিল।




