Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩৩, সোমবার ১৩ জুলাই ২০২৬

মোহাম্মদপুরে ধসে পড়ল ভবনের একাংশ :ঘটতে পারে বড় বিপর্যয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৩, ১০ জুলাই ২০২৬

প্রিন্ট:

মোহাম্মদপুরে ধসে পড়ল ভবনের একাংশ :ঘটতে পারে বড় বিপর্যয়

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিনতলা ভবনের একাংশ ধসে পড়েছে।শুক্রবার সকালে হঠাৎ বিকট শব্দে এই দুর্ঘটনা ঘটে।

ধসে পড়ার পর ভবনটি একদিকে হেলে যাওয়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন ভবনের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থাকলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজউক বা সিটি করপোরেশনের কোনো প্রতিনিধি ঘটনাস্থলে আসেননি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে আজিজ মহল্লার ওই এলাকা। মুহূর্তের মধ্যে তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে এবং পুরো ভবনটি একদিকে হেলে যায়। ভবনের ভেতরে থাকা প্রায় ১২টি পরিবারের সদস্যরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এবং যে যেভাবে পেরেছেন, প্রাণহাতে নিয়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

Walton
Walton