Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩৩, শুক্রবার ১০ জুলাই ২০২৬

খামেনিকে দাফনের দিনেও ইরানে যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৫, ৯ জুলাই ২০২৬

প্রিন্ট:

খামেনিকে দাফনের দিনেও ইরানে যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা

ছবি: সংগৃহীত

সপ্তাহব্যাপী জানাজা ও শোকানুষ্ঠানের পর অবশেষে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন অনুষ্ঠানের চূড়ান্ত পর্ব বৃহস্পতিবার তার নিজ শহর মাশহাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার দাফনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ সড়কে নেমেছেন। তবে এইদিনেও ইরানজুড়ে অতর্কিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ইরানের আধা-সামরিক সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ২টা নাগাদ ইরানের বন্দর আব্বাসের উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে।
এ ছাড়া বিকেলে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্মকর্তারা। বুশেহর প্রদেশের এক উপ-গভর্নরের বরাত দিয়ে ইরানি গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা বেষ্টনীর (পেরিমিটার) একটি অংশে আঘাত হেনেছে।

তাৎক্ষণিকভাবে বুশেহর পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি ইরানের দাবির স্বাধীনভাবে যাচাইও সম্ভব হয়নি। এ ছাড়া এ হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

গত টানা দুই দিন ধরে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। দেশটির অভিযোগ, গত সোমবার হরমুজ প্রণালিতে জাহাজে ইরানি হামলার জবাবে তারা এসব অভিযান চালাচ্ছে।অন্যদিকে মার্কিন বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান।

Walton
Walton