Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩৩, বুধবার ০৮ জুলাই ২০২৬

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ৮ জুলাই ২০২৬

প্রিন্ট:

স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ ট্রাম্প

ছবি: সংগৃহীত

স্পেনকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ‘খুবই খারাপ অংশীদার’ বলে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।তুরস্কের আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন। এ সময় ন্যাটোর মহাসচিব মার্ক রুটে তাঁর সঙ্গে ছিলেন।

ট্রাম্প বলেন, তিনি তাঁর অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘স্পেন একটি ব্যর্থ দেশ। আমরা আর স্পেনের সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে চাই না। আমি স্পেনের সঙ্গে (বাণিজ্যিক) সম্পর্ক পুরোপুরি ছিন্ন করতে চাই। ন্যাটোতে স্পেন খুবই খারাপ অংশীদার। তারা যথাযথভাবে অংশগ্রহণ করে না, তারা অর্থও পরিশোধ করে না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না। অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন, এমনকি যাতায়াতও...তারপর দেখবেন, তারাই আবার আমাদের কাছে ফিরে আসবে।’

এদিন গ্রিনল্যান্ডের বিষয়ে ন্যাটোর অবস্থান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, ‘গ্রিনল্যান্ড আমাদের জন্য একটি বড় সমস্যা। আর আরেকটি বড় বিষয় হলো, একসময় আমরা তাদের বলেছিলাম, যদি তারা চায়, তাহলে তারা আমাদের সঙ্গে যোগ দিতে পারে। কিন্তু তারা সবাই “না” বলেছিল।’ অবশ্য খুব জোর দিয়ে তখন বলা হয়নি বলে উল্লেখ করেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘যখন তাদের আমাদের পাশে থাকার সুযোগ ছিল, তখন তারা আমাদের পাশে ছিল না। কিন্তু আমরা সব সময়ই তাদের পাশে ছিলাম।’

ডোনাল্ড ট্রাম্প এদিন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শেষ করারও ঘোষণা দেন।

Walton
Walton