Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৩ ১৪৩৩, রোববার ২৮ জুন ২০২৬

যশোরে সড়কে ঝরে গেল স্কুলশিক্ষকের প্রাণ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ২৮ জুন ২০২৬

প্রিন্ট:

যশোরে সড়কে ঝরে গেল স্কুলশিক্ষকের প্রাণ

ফাইল ছবি

যশোরের হাশিমপুর বাজারের কাছে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৩৭) নাকে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।রোববার সকাল সাড়ে ৭টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা সদর উপজেলার লেবুতলা হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক। তার গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামে। তার বাবার নাম লুৎফর মোল্লা।সেলিম রেজার চাচাতো ভাই জাহিদুর রহমান জানান, স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সেলিম রেজা যশোরে থাকতেন। তিনি লেবুতলা হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষকতা করতেন। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি শহর থেকে স্কুলের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারের কাছে এলে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা ও স্থানীয় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হবে।

Walton
Walton