Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২২ ১৪৩৩, শনিবার ০৬ জুন ২০২৬

টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার :৯ মানব পাচারকারী আটক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ৬ জুন ২০২৬

প্রিন্ট:

টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার :৯ মানব পাচারকারী আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার করা হয়েছে এ সময় ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড জানায় গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের সমুদ্র এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় বিপুল সংখ্যক মানুষকে মানব পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এমন খবরে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান করে।

অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করা হয়। আটককৃত বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয় এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড আরো জানায়, সংঘবদ্ধ এই পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করে থাকে। 
উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক বোট ও মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তারা। 
 

Walton
Walton