Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩ ১৪৩৩, রোববার ১৯ জুলাই ২০২৬

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সঙ্গীত সন্ধ্যায় বাংলাদেশ-রুশ বন্ধুত্বের জয়গান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০০, ১০ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:০১, ১০ এপ্রিল ২০২৬

প্রিন্ট:

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে সঙ্গীত সন্ধ্যায় বাংলাদেশ-রুশ বন্ধুত্বের জয়গান

ছবি: সংগৃহীত

রাশিয়ান হাউস ইন ঢাকা, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং “রাশিয়ার জনগণের ঐক্যের বছর” উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ৮০০-রও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করেন, যা এক প্রাণবন্ত সাংস্কৃতিক বিনিময় ও শিল্পময় পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের সূচনা হয় রাশিয়ান হাউস ইন ঢাকার প্রধান আলেক্সান্দ্রা খ্লেভনয়ের বক্তব্যের মাধ্যমে। তিনি তাঁর বক্তব্যে রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, বিশেষ করে রাশিয়ান সরকারি স্কলারশিপ (কোটা প্রোগ্রাম) এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একাডেমিক সম্ভাবনার ওপর আলোকপাত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কথা তুলে ধরেন, যা বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে বিদ্যমান এবং শিক্ষা ও সংস্কৃতিতে ভবিষ্যৎ সহযোগিতার গুরুত্বও উল্লেখ করেন।

আনুষ্ঠানিক পর্বের পর “দ্য ঢাকা মেলোডিয়া প্রজেক্ট”-এর মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পরিবেশিত সঙ্গীতের তালিকায় ছিল— দিমিত্রি শোস্তাকোভিচ — ওয়াল্টজ নং ২ (স্যুট ফর ভ্যারাইটি অর্কেস্ট্রা থেকে) সের্গেই রাখমানিনভ — ভোকালিস, অপ. ৩৪ নং ১৪ লোকসঙ্গীত: করোবেইনিকি (দ্য পেডলার্স) এবং কালিঙ্কা আলেক্সেই কোজলোভ ও ব্যান্ড আর্সেনাল — নস্টালজি এছাড়াও জ্যাজ, ফাঙ্ক ও সোল ধারার অতিরিক্ত পরিবেশনা ক্লাসিক্যাল ঐতিহ্য ও আধুনিক সঙ্গীতের সমন্বয়ে এই সন্ধ্যা দর্শকদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

Walton
Walton