Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩৩, শুক্রবার ০৩ জুলাই ২০২৬

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম মারা গেছেন

প্রকাশিত: ১২:৫৩, ৩ জুলাই ২০২৬

প্রিন্ট:

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম মারা গেছেন

ফাইল ছবি

বরেণ্য চিত্রশিল্পী আতিয়া ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার বেলা তিনটায় ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আতিয়া ইসলাম দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

চিত্রশিল্পী আতিয়া ইসলাম ক্যানভাসে রঙে ও রেখায় সমাজে নারীর অবস্থান চিত্রিত করেছেন। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, পুরুষ আধিপত্যবাদের মধ্যে নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা তিনি ক্যানভাসে যেমন তুলে ধরেছেন, তেমনি তার চিত্রকর্মে প্রকাশ পেয়েছে নারীবাদী আন্দোলন ও প্রতিবাদের গল্প। 

আতিয়া ইসলামের জন্ম ১৯৬২ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে ১৯৮২ সালে অঙ্কন ও চিত্রায়ণ (ড্রয়িং ও পেইন্টিং) বিভাগ থেকে বিএফএ এবং ১৯৮৫ সালে এমএফএ ডিগ্রি অর্জন করেন। ১৯৮১-৮২ সময়ে চারুকলায় ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন আতিয়া ইসলাম।

আতিয়া ইসলাম ইংরেজি মাধ্যম স্কুল সানবিমসের চিত্রাঙ্কন বিষয়ের শিক্ষক ছিলেন। তিনি ধানমন্ডিতে ‘ঝাপি স্কুল অব আর্ট’ নামে শিশুদের চিত্রাঙ্কন শেখানোর স্কুল পরিচালনা করতেন। 

গ্যালারি ২১ ও বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস, আলিয়ঁস ফ্রঁসেজে একক চিত্র প্রদর্শনী ছাড়াও ১৯৮১ থেকে ২০০৯ সালের মধ্যে চীন, যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, মিয়ানমার ও বাংলাদেশে ৬০টির বেশি দলীয় প্রদর্শনীতে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন দলীয় প্রদর্শনীতে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়।

Walton
Walton