ফাইল ছবি
মক্কা প্যাক্টের ক্ষেত্রে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সময় নিয়ে বিষয়টি যাচাই-বাছাই করার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ বলেন, ‘দেশের জন্য অমঙ্গল হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার।’এর আগে, আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
সম্প্রতি বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সার্জিও গোর যে মন্তব্য করেছেন তা আগের চুক্তিকে নিয়ে হতে পারে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।




