Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ১৬ ১৪৩৩, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬

মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট:

মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

দেশে চালু হওয়া মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে সিলেটে বিজিবি আয়োজিত সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার (এসএসএসডিডব্লিউ) উদ্বোধন ও ড্রোন প্রযুক্তির প্রদর্শনী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সব ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী দুই বছরের মধ্যে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন সংগ্রহের পরিকল্পনাও রয়েছে।


দেশে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে বিদ্যমান আইন আরও শক্তিশালী করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মালখানা ও হাজতখানার সংখ্যা এবং ধারণক্ষমতা বাড়ানো হবে।এর আগে বিজিবি সদস্যরা ড্রোনের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও পুশ-ইন প্রতিরোধে তাদের দক্ষতার মহড়া প্রদর্শন করেন।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক আশরাফুজ্জামান সিদ্দিকী ও উত্তর-পূর্ব রিজিয়নের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।

Walton
Walton