Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ৩ ১৪৩৩, রোববার ১৯ জুলাই ২০২৬

মঙ্গল, আনন্দ নয়, নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:১২, ৫ এপ্রিল ২০২৬

প্রিন্ট:

মঙ্গল, আনন্দ নয়, নাম হচ্ছে ‘বৈশাখী শোভাযাত্রা’

ছবি: সংগৃহীত

‘আনন্দ শোভাযাত্রা’,  ‘মঙ্গল শোভাযাত্রা’ নয়। এবার থেকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।

রোববার সচিবালয়ে এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।তিনি বলেন, এবারের বর্ষবরণের শোভাযাত্রা ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ শোভাযাত্রা এই নামগুলোতে হচ্ছে না। এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামেই উদযাপিত হবে।

তবে ঐতিহ্যবাহী এই আয়োজনের মূল কাঠামো বা ধরনে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারিভাবে সব জেলায় এবং শিক্ষা প্রতিষ্ঠানেও এই নতুন নামেই শোভাযাত্রা আয়োজনের নির্দেশনা দেওয়া হতে পারে।

Walton
Walton