Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৯ ১৪৩২, মঙ্গলবার ২৪ মার্চ ২০২৬

আমি সরে দাঁড়াতে চাই : সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিন্ট:

আমি সরে দাঁড়াতে চাই : সংবাদ সম্মেলনে ঢাবি উপাচার্য

ছবি: সংগৃহীত

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মঙ্গলবার বিকাল ৩টায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, ‘আমি সরে দাঁড়াতে চাই। এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতায় যেন অসুবিধা না হয়। বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার ও অংশীদাররা মনে করে আরও কিছু সময় দরকার, তাহলে এই ধারাবাহিকতার প্রশ্নে তারা যদি কিছু সময় দিতে চান, তাহলে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতার স্বার্থে সেটা বিবেচনা করতে রাজি আছি।’

উপাচার্য আরও বলেন, ‘এখন আমরা সারা দেশের মতোই অধীর আগ্রহে অপেক্ষা করছি একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে এবং আমরা তাদের পূর্ণ সহযোগিতা করবো। সুতরাং আমি সরে দাঁড়াচ্ছি এই কারণে যে, আমি একটি বিশেষ পরিস্থিতি দায়িত্ব নিয়েছিলাম। এটাকে আমি কোনো সময়ই নিয়মিত চাকরি মনে করিনি। উপাচার্যের দায়িত্বটা আমার কাছে আমানতের মতো ছিল। ছাত্ররা আমাকে অনুরোধ করে এবং ভালোবেসে দায়িত্ব দিয়েছিল।’

Walton
Walton